শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে প্রযুক্তির সহায়তায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবেঃ উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ

logoআলমগীর কবীররবিবার, ১৯ জুলাই ২০২০, রাত ২:২৮ সময় 0323
উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ,জাতীয় বিশ্ববিদ্যালয়

উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ,জাতীয় বিশ্ববিদ্যালয়

করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে প্রযুক্তির সহায়তায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবেঃ উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ
জাতীয় বিশ্ববদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড হারুন-অর-রশিদ বলেছেন,  'করোনা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মহামারী বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।  এটি এখন মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরুপ দাঁড়িয়েছে। এতদসত্তে¡ও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। উদ্ভুত পরিস্থির মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।'
আজ শনিবার (১৮জুলাই) ঝুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির অভিভাষণে এসব কথা বলেন মাননীয় উপাচার্য। 
উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, 'এই বিশেষ পরিস্তিতিতে প্রত্যেকের স্ব-স্ব অবস্থানে থেকে নিজস্ব দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হতে হবে। এই বিশেষ পরিস্থিতিতে আমরা যেন মানবিক হই। প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াই। পরিস্থিতি যতো প্রতিকূলেই হউক বা চ্যালেঞ্জিং হউক মানুষের জীবন কখনো থেমে থাকতে পারে না। 
যেসব কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে পাঠদান করে যাচ্ছেন তাদেরকে মাননীয় উপাচার্য তাঁর অভিভাষণে অভিনন্দন জানান। 
তিনি বলেন, 'আমরা বেশ কতগুলো কলেজকে আধুনিক তথ্য-প্রযুক্তি দ্বারা সজ্জিত করে স্টুডিও প্রতিষ্ঠা করবো। এবং কারোনাকালীন পরিস্থিতির অবসান হলেও বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালন ব্যবস্থায় এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ। সেইদিকে লক্ষ্য রেখেই আমাদের তথ্য-প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে স্বাভাবিক সময়েও এটি চলমান থাকে।'
অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ ২০২০-২০২১ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়।
অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, নতুন দপ্তর ও পদ সৃষ্টি অনুমোদন হয়।
অনলাইন প্লাটফর্ম ঝুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। 
এ অধিবেশনে ঝুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, অ্যারোমা দত্ত এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, জনপ্রশাসন সচিব মো. ইউসুফ হারুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. খন্দকার বজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. শাহজাহান মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, মাউশির ডিজি প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক,  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, বিএম কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৬২জন সম্মানিত সিনেট সদস্য এবং ৬ জন আমন্ত্রিত অতিথি অধিবেশনে  উপস্থিত ছিলেন। 


বিষয়- শিক্ষা প্রশাসন, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর